1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

যে মামলায় গ্রেপ্তার মামুনুল হক

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

ঢাকা: হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হককে রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

রোববার (১৮ এপ্রিল) বিকেলে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ রাইজিংবিডিকে এ তথ‌্য জানিয়েছেন।

তিনি জানান, যে মামলায় মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছে, সেটি ২০২০ সালের ৭ মার্চ দায়ের করা হয়েছিল। মামলা নম্বর ২৫। ওই মামলায় অভিযোগ করা হয়, ওই দিন মোহাম্মদপুর এলাকায় মারামারি হয়। এর সঙ্গে মামুনুল হক সরাসরি জড়িত। তদন্তে সে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

রোববার (১৮ এপ্রিল) দুপুরে মামুনুল হককে মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে নাশকতার মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, মামুনুল হকের বিরুদ্ধে আরও পাঁচ-ছয়টি অভিযোগ আছে। অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা, লুটপাট, জানমালের ক্ষতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এসব মামলায় তাকে শোন অ‌্যারেস্ট দেখানো হতে পারে বলে পুলিশের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com