1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

নূরের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

ঢাকা: ফেসবুকে লাইভে আওয়ামী লীগ নিয়ে মন্তব্য করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম সজিব শাহবাগ থানায় বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

রোববার (১৮ এপ্রিল) রাতে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তপূর্বক আসামিকে আইনের আওতায় আনা হবে। মামলায় বাদি অভিযোগ করেন, তিনি (নূর) আওয়ামী লীগ সমর্থকদের চাঁদাবাজ, মাদক চোরাকারবারি, ধোকাবাজ ও বাটপার বলেছেন।

তারা আওয়ামী লীগ নামাজ পড়ে একদিন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না। আবার নিজেদের মুসলমান দাবি করেন। কোন মুসলমান আওয়ামী লীগ করতে পারে না ইত্যাদি সব মন্তব্য করেন।

গত বুধবার তার এ লাইভ মন্তব্য শুধু আওয়ামী লীগ নেতাকর্মীদের নয়, ধর্মপ্রাণ মুসলমানদের ওপরে আঘাত করেছে। এ কারণে মামলাটি করা হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com