1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ঝিকরগাছায় বাল্যবিয়ে বন্ধ করল উপজেলা প্রশাসন

  • আপডেট টাইম :: বুধবার, ২১ এপ্রিল, ২০২১
যশোর : যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত রহমানের নির্দেশনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আখতার সুলতানার হস্তক্ষেপে বরযাত্রী আসার আগেই বাল্যবিয়েটি বন্ধ হয়ে গেছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান বলেন, সোমবার সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ৬নং সদর (ঝিকরগাছা) ইউনিয়নের শ্রীরামপুর দফাদারপাড়া গ্রামের প্রবাসী বাবলুর রহমান বাবলুর ১৬ বছরের মেয়ে সুরাইয়া খাতুনের সাথে যশোর সদর উপজেলার খিতেবদি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আসমাউল হোসেনের সাথে বিয়ের কথা ছিল। এই খবর শুনতে পেয়ে তাৎক্ষনিক উপজেলা মহিলা  বিষয়ক কর্মকর্তা পদক্ষেপ নিয়ে বাল্যবিয়েটি বন্ধ করেছেন এবং বাল্যবিয়ের কুফল ও বাল্যবিয়ে দিলে সরকারি আইন সম্পর্কে মেয়ের মাতা ও এলাকাবাসীকে সচেতন করেন। এছাড়াও তিনি বরযাত্রীদের মোবাইল নং সংগ্রহ করে তাদের আসতে নিষেধ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com