1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

গাজর চাষে আগ্রহ বাড়ছে নকলার চাষীদের

  • আপডেট টাইম :: বুধবার, ২১ এপ্রিল, ২০২১

শফিউল আলম লাভলু, স্টাফ রিপোর্টার: কম খরচে ও স্বল্প সময়ে অধিক লাভবান হওয়ায় শেরপুর জেলায় ক্রমেই বাড়ছে গাজরের চাষ। উচ্চ মূল্যের এ সবজির বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় জেলা সদর ও নকলাসহ অন্যান্য উপজেলায় গাজর চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা।
কৃষি বিভাগ বলছে, শুধুমাত্র ধান কিংবা পাট আবাদ ছাড়াও কৃষিকে অধিক লাভজনক বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে গাজরসহ বহুমুখী ফসল আবাদে চাষীদের সকল ধরণের সহায়তা করা হবে।
কিছুদিন আগেও এলাকায় গাজর চাষ সম্পর্কে তেমন একটা ধারণা ছিল না স্থানীয় চাষীদের। কিন্তু সম্প্রতি উচ্চ ফলনশীল জাতের গাজর চাষে অধিক লাভ হওয়ায় শস্যভান্ডার খ্যাত নকলার কৃষকরা গাজর চাষের বেশ আগ্রহী হয়ে উঠেছেন।
নকলা উপজেলায় এবার প্রথমবারের মতো ৩৫ শতাংশ জমিতে গাজর চাষ করেছেন কৃষক আব্দুল মোতালেব। সবমিলিয়ে তার ব্যয় হয়েছে প্রায় ২২ হাজার টাকা। ফলনও হয়েছে বেশ ভালো। কৃষি কর্মকর্তারা পরিদর্শন করে জানিয়েছেন, ৬০ থেকে ৭০ মণ গাজর তুলতে পারবেন তিনি। প্রতিমণ গাজর বর্তমানে বিক্রি হচ্ছে ৬শ থেকে ৮শ টাকায়। বাজার ভালো থাকায় তার মুখে ফুটেছে হাসি।
কৃষি বিভাগ বলছে, রবি মৌসুমের শুরু খুব কম খরচে গাজর চাষ করে সহজেই বেশি আয় করা সম্ভব। অপেক্ষাকৃত লাভ বেশি হওয়ায় অনেক কৃষক অল্প জমিতেও উচ্চ ফলনশীল জাতের গাজর চাষ করে ইতিমধ্যেই বদলে গেছে অনেকের ভাগ্য।
উপজেলার বাছুর আলগা ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা মশিউর ররহমান বলেন মাঠ কর্মকর্তা হিসেবে আমরাও নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস বলেন, স্বল্প আয়ুর এ সবজি চাষে কৃষকরা যতটা লাভবান হন ধান বা অন্য কোন ফসল আবাদে সেটি সম্ভব নয় বলে দিনদিন গাজর চাষের পরিমাণ ও চাষির সংখ্যা বাড়ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com