1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

পঞ্চগড়ে করতোয়া নদী খননের বালুর নিচে চাপা পরে ২ শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় ড্রেজার মেশিন দিয়ে খনন করা নদীর বালুতে চাপা পরে হৃদয় (০৭) ও আল-আমিন (০৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার বেংহাড়ি বনগ্রাম ইউনিয়নের মানিকপীর শিকারপুর এলাকার করতোয়া নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

হৃদয় ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। আর আল আমিনের বাবার নাম হাসান আলী।

ওসি আবু সাঈদ চৌধুরী জানান, বুধবার বিকেলে হৃদয় ও আল-আমিন বাড়ির পাশে করতোয়া নদীর পাড়ে খেলতে গিয়ে নিখোঁজ হয়। সন্ধ্যা থেকেই পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও না পেয়ে খনন করা নদীর বালুর নিচে খোঁজ করেন। এক পর্যায়ে মৃত অবস্থায় সেখান থেকে তাদের উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com