1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

অভয়নগরে কর্মসৃজন প্রকল্পে অনিয়মের অভিযোগ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
যশোর: যশোরের অভয়নগরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসুচী (ইজিপিপি) প্রকল্পের কাজে চরম অনিয়ম ও শ্রমিকদের স্বাক্ষর জালিয়াতি মাধ্যমে অগ্রণী ব্যাংক থেকে টাকা উত্তলোন ও আত্নসাতের অভিযোগ তুলে গত ২০ শে এপ্রিল (মঙ্গলবার) উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছে ৫নং শ্রীধরপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্যা।
স্থানীয়দের সুত্রে জানা যায়, ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের  ১,৪,৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ডের অতিদরিদ্রদের জন্য কর্ম সংস্থান কর্মসূচী (ইজিপিপি) প্রকল্পে ছয়টি ওয়ার্ডে দীর্ঘদিন যাবত প্রকল্পের নাম মাত্র কয়েক জন শ্রমিক কাজ করে। তবে ইউপি সদস্যগণ শ্রমিকদের নাম হাজিরা খাতায় উঠান এবং অনুপস্থিত শ্রমিকদের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা আত্নসাৎ করেন। প্রত্যেক পি.আই.সি এর আওতায় ২৫, ৩০, ৩৫ জন শ্রমিকের নামের তালিকা থাকলেও প্রতিটি ওয়ার্ডে ৭-১৫ জন শ্রমিককে কাজ করতে দেখা যায়। তালিকাভুক্তদের মধ্যে অনেকে জানে না সে একজন শ্রমিক। তবে তার নামে ব্যাংকে টাকা জমা ও উত্তলোন হয়। গত চার বছরের বেশি সময় ধরে ইউপি সদস্যগন অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি করে আসছেন, যা ইজিপিপি প্রকল্পের নিয়ম বহির্ভূত।
প্রকল্পের কাজে নাম থাকা কয়েকজন বলেন, প্রকল্পের কাজে আমাদের নাম আছে তা আমরা জানি না। আমাদের নামে টাকা জমা হয়, উত্তলোনও হয়।সেটা আমরা আমাদের মোবাইলে ম্যাসেজ এর মাধ্যমে জানতে পারি। তবে টাকা উত্তলোনের সময় আমাদের কোন স্বাক্ষর ছাড়া কিভাবে টাকা উত্তলোন হয় এটা আমাদের বোধগম্য নয়। এ টাকা আত্মসাতের পেছনে ব্যাংক কর্মকর্তাদেরও যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেন তারা।
স্বাক্ষর জালিয়াতির বিষয়ে অগ্রণী ব্যাংক নওয়াপাড়া শাখার ম্যানেজার তাপস বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, ব্যাংক কর্মকর্তা  জিয়া এ বিষয়ে বলতে পারবে।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত) মোঃ রিজিবুল ইসলাম বলেন, নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দ্বন্দ্বের কারনে প্রকল্পের কাজটি বন্ধ আছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইননুগ ব্যাবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com