1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নকলায় হাইব্রিড তেজ ধানের নমুনা শস্য কর্তন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার: শেরপুরে নকলা উপজেলার কৃষকরা ব্যস্ত সময় পার করছেন বোরো ধান কাটায়। সেই সাথে আজ উপজেলায় নতুন জাতের বোরো ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ নমুনা শস্য কর্তন করা হয়।
বুধবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার গনপদ্দি ইউনিয়নের বিহাড়ীপাড় এলাকার মাঠে কৃষকদের সঙ্গে নিয়ে হাইব্রিড তেজ জাতের বোরো ধানের নমুনা শস্য কর্তন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস।
এসময় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুর রহমান আবুল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকসানা নাসরিন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জাহান, মোহাম্মদ ফারুক হোসেন, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু, কৃষক আ: বারেক ও আনোয়ারসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com