1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

হেফাজতের সহ-দফতর সম্পাদক মাওলানা ইহতেশামুল গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

ঢাকা: হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহ-দফতর সম্পাদক ও ইসলামী ছাত্রসমাজের সেক্রেটারি হযরত মাওলানা ইহতেশামুল হক সাখীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মাহাবুব আলম।

তিনি বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বংশাল এলাকা থেকে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহ-দফতর সম্পাদক ইহতেশামুল হক সাখীকে গ্রেফতার করা হয়।’

ডিবি সূত্র জানিয়েছে, মাওলানা ইহতেশামুল হক সাখীর বিরুদ্ধে হেফাজতের সাম্প্রতিক তাণ্ডবে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা।

এর আগে গত ১১ এপ্রিল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হেফাজতের অন্তত ১৩ জন কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সকালেই মানিকগঞ্জ থেকে হেফাজতের ঢাকা মহানগরীর যুগ্ম মহাসচিব আল্লামা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবীকে গ্রেফতার করে র‌্যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com