1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নালিতাবাড়ীতে অগ্নিকান্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান। শুক্রবার দিবাগত মধ্যরাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী খ্রিষ্টান মিশনের বটতলা বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার বটতলা বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যায়। রাত একটার দিকে মাহিমা আরেং এর দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে তা আশপাশে ছড়িয়ে পরে। মুহূর্তেই মাহিমার কাপড়ের দোকান ও আমির হামজার মোবাইলের দোকান পুড়ে যায়। এসময় আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও ফায়ার সার্ভিসের নালিতাবাড়ী ইউনিট আসার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের শিখায় সামান্য পুড়ে এবং মালামাল ও দোকান রক্ষা করতে গিয়ে আংশিক ক্ষতিগ্রস্থ হয় রবিউল মেম্বারের আরও দুটি দোকানঘর। স্থানীয়রা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com