1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে নকলার কৃষকদের

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

শফিউল আলম লাভলু, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় কৃষি বিভাগের পরামর্শে স্বল্প খরচে অধিক মুনাফা অর্জনে ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। লাভজনক এই ভুট্টা চাষে কৃষকদের আগ্রহী করে তোলার লক্ষ্যে উপজেলা কৃষি অধিদপ্তর কৃষকদের সার বীজ ও কৃষি প্রনোদনাসহ পরামর্শ সহায়তা দিয়ে কৃষকদের উৎসাহী করছে। ফলে দিন দিন কৃষকের আগ্রহ বাড়ছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার ৯টি ইউনিয়নের ও ১ পৌরসভার মধ্যে চন্দ্রকোনা, নারায়নখোলা ও পাঠাকাটা ইউনিয়নে সবচেয়ে বেশি ভুট্রার আবাদ হয়েছে। এ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উচ্চ ফলনশীল সুপার সাইন-২৭৬০, এলিট, প্যাসিপিক, মিরাক্কেল, দূরন্তসহ ১০টির অধিক হাইব্রিড জাতের ভুট্টা আধুনিক পদ্ধতিতে ১০ হাজার ১৫০জন কৃষক চাষাবাদ করেছে। মানুষের খাদ্যের পাশাপাশি মাছ, হাঁস-মুরগী ও গো-খাদ্য হিসেবে ভুট্টার ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এর চাহিদাও বেড়েছে অনেক বেশি। ভুট্টা গাছের পাতা সুষম গো-খাদ্য এবং কান্ড জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ফলে একদিকে যেমন কৃষক তার গবাদি পশু পালন ও জ্বালানি চাহিদা মেটাতে পারে অপরদিকে বাজারে ভুট্টার ব্যাপক চাহিদা থাকায় কৃষক এ ফসলে আগ্রহী হয়ে উঠছে বলে স্থানীয় কৃষকরা জানান।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর ১ হাজার ২৫০ হেক্টর জমিতে ভুট্টার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অর্জিত হয়েছে ১ হাজার ৪৫০ হেক্টর। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। ধান ও অন্যান্য ফসলের তুলনায় বেশি লাভ হওয়ায় কম খরচে অধিক মুনাফার আশায় বিকল্প ফসল হিসেবে ভুট্টা চাষে ঝুঁকছেন এ উপজেলার কৃষকরা।
নকলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস জানান, এ বছর ২৩০ জন কৃষকের মাঝে প্রণোদনা হিসেবে ভুট্টা বীজ ও সার দেওয়ায় ভুট্টা চাষের প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে। কম খরচে বেশি লাভের আশায় কৃষকরা এবার বোরো ধানের জমিতে আগাম জাতের ও অধিক ফলনশীল পুষ্টি সমৃদ্ধ দানাদার জাতীয় ভুট্টা চাষ করছেন। বাজারে ভালো দাম ও চাহিদা রয়েছে। জমিতে রোগবালাই দমনের জন্য মাঠপর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা নানা পরামর্শ দিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com