1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

পল্টন থানার মামলায় নকলায় হেফাজতের সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

নকলা (শেরপুর) : স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে ঘিরে হেফাজতে ইসলামের কর্মসূচীতে অংশ নিয়ে তান্ডব চালানোর অভিযোগে আসাদুজ্জামান মানিক (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে শেরপুরের নকলা থানা পুলিশ।
রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে নকলার বারমাইসা গ্রাম থেকে সোমবার (২৬ এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে সফর উপলক্ষে হেফাজতে ইসলাম ঢাকার পল্টনে নাশকতার তান্ডব চালায়। ওই তান্ডবে নকলা উপজেলার বারমাইসা গ্রামের ইসলাম আলীর ছেলে আসাদুজ্জামান মানিক অংশগ্রহণ করে। ওই ঘটনায় পল্টন থানায় মামলা দায়েরের পর আত্মগোপনে চলে যায় মানিক। পরে গোপন সংবাদের ভিত্তিতে নকলা থানা পুলিশ সোমবার তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পল্টন থানা পুলিশের এসআই এনামুল হকের কাছে হস্তান্তর করে। পল্টন থানার মামলা নং-৫৭।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com