
এন এ জাকির, বান্দরবান : বান্দরবান বনরূপা যুব পরিষদের উদ্যোগে অসহায় ও গরীব পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকালে শহরের বনরূপা পাড়া এলাকায় এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। করোনা পরিস্থিতির কারণে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে অসহায় ৫০ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, ডাল, পিয়াজ, চিনি, সয়াবিন তেল, আলু ও খেজুর।
বনরূপা যুব কল্যাণ পরিষদ এর আহ্বায়ক পারভেজ জানান, মহামারী করোনা পরিস্থিতি ও লকডাউন এর কারণে অনেকেই কর্মহীন ও অসহায় হয়ে পড়েছে। অনেকে লোক লজ্জার ভয়ে কারো কাছে চাইতেও পারে না। তাই আমরা আমাদের এলাকার যুব সমাজের উদ্যোগে কর্মহীন ও অসহায় ৫০ পরিবারের ঘরে ঘরে গিয়ে সামান্য ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছি।