1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

হেফাজতের আরও দুই শীর্ষ নেতা গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

ঢাকা : ‘আন্দোলনের নামে তাণ্ডব, জ্বালাও-পোড়াও’য়ে নেতৃত্ব দেওয়ার অভিযোগে পৃথক অভিযানে হেফাজতে ইসলামের আরও দুই নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ।

গ্রেপ্তার দুজন হলেন— হেফাজতে ইসলামের নেতা হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী ও মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী (২৮)।

বুধবার (২৮ এপ্রিল) রাজধানীর ভাটারা থানা এলাকার ওয়াসা মোড় থেকে হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে গ্রেপ্তার করা হয়।

ডিবি ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আব্দুল আহাদ এই তথ‌্য  নিশ্চিত করেছেন।

উপ-কমিশনার বলেন, ‘২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ভয়াবহ সহিংসতায় নেতৃত্ব দিয়েছিলেন এই হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী। এছাড়া, দেশব্যাপী হেফাজতে ইসলামের আন্দোলনের নামে রাজধানীর বিভিন্ন এলাকায় সহিংসতায় তিনি সশরীরে নেতৃত্ব দেন।’

মো. মুফতি হাবীবুল্লাহ হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির কার্যকরী সদস্য ছিলেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি আরও জানান, এদের মধ্যে মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী হেফাজতে ইসলাম ঢাকা মহানগর (১০ নং জোন) কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ঢাকার ডেমরার মদিনা চত্তর সেন্ট্রাল জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ফরিদপুরের নগরকান্দা থানার বাবুর কাইচাইল গ্রামের গোলজার মিয়ার ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com