1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

কলাপাড়ায় কম্বাইন্ড হার্ভেস্টারে বোরো ফসল কর্তন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় এবার প্রথম বারের মত আধুনিক মেশিন দিয়ে কৃষকের ক্ষেতের বোরো ধান কাটা হয়েছে।
বুধবার দুপুরের দিকে চম্পাপুর ইউনিয়নের মাসুয়াখালী গ্রামে কম্বাইন্ড হার্ভেস্টার প্রযুক্তির সাহায্যে কৃষকের জমির ধান কর্তন করা হয়। মুজিব শতবর্ষে কৃষি প্রনোদণা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয়ে চাষাবাদ ব্লক প্রদর্শী ফসলের শস্য কর্তনের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক একে এম মহিউদ্দিন।
এসময় কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক জাকির হোসেন, জেলা প্রশিক্ষন কর্মকর্তা খাইরুল ইসলাম মল্লিক এবং স্থানীয় কৃষকসহ গন্যমান্য ব্যক্তি বর্গ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, এ এলাকায় বোরো ধানের চাষ গত বছরের চেয়ে এবার লক্ষ মাত্রা বেশি নির্ধারন করা হয়েছে। এবছর প্রায় ছয় হাজার কৃষক তিন হাজার ৩৪০ হেক্টর জমিতে বোরো চাষ করেছে। কলাপাড়ায় কৃষকদের ধান কাটার জন্য পাঁচটি মেশিন বরাদ্ধ হয়েছে যা দিয়ে কৃষকের উৎপাদন খরচ ও সময় সাশ্রয়ী হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com