1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

বিধবা মহিলার ধান কেটে বাড়ি পৌছে দিল ছাত্রলীগ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : প্রান্তিক চাষী বিধবা মাজেদা বেগমের ৫০ শতক জমির ধান কেটে বাড়ি পৌছে দিল ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কুতুবাকুড়া গ্রামে রোজা রেখে প্রচন্ড তাপদাহ মাথায় নিয়েই বিধবার পাশে দাড়িয়েছেন তারা।
শেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার নির্দেশনায় নালিতাবাড়ী উপজেলা ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ ও আনিছুর রহমান আনারুলের নেতৃত্বে ধান কাটা হয়। এসময় ধান কাটায় অংশ নেন জেলা ছাত্রলীগের উপ-মানব সম্পদ উন্নয়ন সম্পাদক সাব্বির আহমেদ বাদশা, উপ-সাংস্কৃতিক সম্পাদক সা’আদ আল জুনাইদ, নালিতাবাড়ী ছাত্রলীগ নেতা তাওহিদুজ্জামান রানা, নাজমুল আহসান তানভীর, ইকবাল আহম্মদ, গোলাম মাওলা, শেখ রাসেল, জয়, মোস্তাফিজুর রহমান বাবু, মেহেদী হাসান, তামিম হাসান, আরিফুল ইসলাম আরিফ, নুরুদ্দীন সাজন, পারভেজ আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com