1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

কলাপাড়ায় গরু ঘাস খাওয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় গরুতে ঘাস খাওয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে লতাচাপলী ইউপির লক্ষীপাড়া গ্রামে এঘটনা ঘটে। সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে গুরুতর আহত ৫ জনকে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে দুলাল মাতুব্বর (৩৫), আসলাম ফকির (২৮) জাহাঙ্গীর হাওলাদার (৬০) হিরন (৩০) ও মহাসীন (৩৫) কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহতদের মধ্যে জাহাঙ্গীর হাওলাদার এ প্রতিবেদককে বলেন, জমির বিক্রি করা ঘাস জোড় করে গরু করে খাইয়ে নেয় মহসীন হাওলাদার। এর প্রতিবাদ করলে লোহার রড দিয়ে পিটিয়ে তাকেসহ তার স্বজনদের রক্তাক্ত জখম করে মহসীন ও তার লোকজন। তারা আদালতে মামলা করবেন বলেও জানান তিনি।
এদিকে অভিযুক্ত মহসীন জানান, আমদেরকেও মারধর করা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।
এ বিষয়ে ৪নং ওয়ার্ডে ইউপি সদস্য জাফর উদ্দিন কুতুব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। আমি তাদের দেখতে বর্তমানে হাসপাতালে এসেছি, যাতে চিকিৎসার সু-ব্যবস্থা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে দেখছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com