1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শ্রীবরদীতে ১শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ১শ পিস ইয়াবাসহ মাহফুজুর রহমান নিঠুল (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) মধ্যরাতে উপজেলার সিঙ্গাবরুনা ইউনিয়নের ঝুলগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিঠুল স্থানীয় শহিজল মিয়ার ছেলে।
ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত পৌণে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) শাখা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শ্রীবরদী উপজেলার পাহাড়ি এলাকা ঝুলগাঁও গ্রামে মাদক ব্যবসায়ী মাহফুজুর রহমান নিঠুলের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে ১শ পিস ইয়াবাসহ নিঠুলকে হাতেনাতে আটক করা হয়।
শেরপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদ জানান, এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত যুবককে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com