1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ঢাকা ফেরত করোনা আক্রান্ত পরিবারের পাশে নালিতাবাড়ীর ভাইস-চেয়ারম্যান আমিনুল

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

মেহেদী হাসান সাকিব: ‘একটি পরিবারের সবাই করোনা পজেটিভ’ এই শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর ভাইরাল হওয়া অসহায় করোনাক্রান্ত আনারুলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের উপ-প্রচার সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম।

সুত্র জানায়, আনারুল গত বুধবার (২৮ এপ্রিল) ঢাকার কুর্মিটেলা জেনারেল হাসপাতালে পরীক্ষার পর পাঁচ সদস্যের পরিবারের সবাই করোনা পজেটিভ হন। সংক্রমন মৃদু হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে দশ দিনের ওষুধ দিয়ে বাড়িতে চিকিৎসা নিতে বলেন। এতে অসহায় হয়ে পড়েন পরিবার প্রধান আনারুল ইসলাম। তিনি ঢাকার বসুন্ধরা আবাসিকের জি ব্লকের ১৭ নম্বর সড়কের একটি আবাসিক বাড়িতে দাড়োয়ানের চাকরি করতেন। পরিবারের সবাই করোনা পজেটিভ হওয়ায় ওই বাড়িওয়ালা তাড়িয়ে দিয়েছেন আনারুলকে। তাই অসহায় আনারুল ঢাকার কোথাও ঠাঁই না পেয়ে স্বপরিবারে চলে আসেন গ্রামের বাড়ি নালিতাবাড়ী উপজেলার কাঁকরকান্দি ইউনিয়নের শালমারা পিঠাপুনি গ্রামে। দরিদ্র অসহায় এই পরিবারটির খবর ছড়িয়ে পড়লে নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলামের নজরে আসে। পরে তিনি ওই পরিবারের জন্য শুক্রবার (৩০ এপ্রিল) সকালে ১ বস্তা চাল, তেল, সাবান, মিষ্টি লাউ, পেঁয়াজ, হুইল পাউডার, মুড়ি, ছোলা, মসুরি ডাল, নুনা ইলিশ ও চিনি উপহার হিসেবে তুলে দেন।

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, করোনার এই মহামারীতে আনারুলের প্রতি ওই বাড়িওয়ালার এমন অমানবিক আচরণে আমরা কষ্ট পেয়েছি। আমরা অসহায় পরিবারটির পাশে দাড়ানোর জন্য সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com