1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

কাকরকান্দি ইউপি নির্বাচন : জটিল সমীকরণে চার প্রার্থী

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

বাংলার কাগজ প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নে ডজন ডজন চেয়ারম্যান প্রার্থীর নানারকম প্রচারণা চোখে পড়ছে। এরমধ্যে বেশিরভাগ প্রার্থী ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশি। কিছু সংখ্যক প্রার্থী স্বতন্ত্র রয়েছেন। তবে মাঠজুড়ে আওয়ামী লীগ সমর্থক প্রার্থীর ছড়াছড়ি লক্ষ্যণীয়। এসব প্রার্থীর মধ্যে অনেকের জনপ্রিয়তা বলাচলে শুন্যের কোঠায়। অনেকেই আবার বেশ জনপ্রিয়। কেউবা দলের আনুগত্যের বাইরে থাকায় সমালোচিত কেউবা আনুগত্য মেনে চলায় প্রশংসিত। সে প্রেক্ষিতে নালিতাবাড়ীর কোন ইউনিয়নে দলীয় মনোনয়ন এবং সম্ভাব্য বিজয় কোন প্রার্থীর নাগালে তা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের অংশ হিসেবে আজ তোলে ধরা হলো ৬ নং কাকরকান্দি ইউনিয়নের নির্বাচনী হালচাল।
ভৌগলিক দিক থেকে গারোপাহাড় অধ্যুষিত ইউনিয়ন হলেও শিক্ষা, মুক্তিযুদ্ধ-ত্যাগ ও সংস্কৃতি সবমিলিয়ে কাকরকান্দি ইউনিয়ন উপজেলার অন্যতম একটি। কৃষিনির্ভর এ এলাকায় দীর্ঘদিন যাবত চেয়ারম্যান পদে নির্বাচিতরা সমাজের প্রভাবশালী ও সম্পদশালী পরিবারের সন্তান। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান পদে এ যাবত চারজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এরা হলেন- বর্তমান ও টানা দুইবারের চেয়ারম্যান চলচ্চিত্রাভিনেতা শহীদ উল্লাহ তালুকদার মুকুল, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম এর ছেলে নিয়ামুল কাউছার এবং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
বর্তমান চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল প্রথমবার নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। দ্বিতীয়বার নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন তিনি। টানা দুইবার দায়িত্বে থেকে ব্যক্তিগত কিছু বিষয়ে বিতর্কের জন্ম দিলেও এখনও তার অবস্থান প্রতিদ্বন্দ্বিতা করার মতো। সাবলিলভাবে সমাজের সকল শ্রেণিতে মিশে সবক্ষেত্রেই তিনি প্রভাব বিস্তারের ক্ষমতা রাখেন। উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য মুকুল সবসময় দলের অনুগত থাকলেও গেল উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বাইরে নির্বাচনে সরাসরি অংশ নেয়ায় এবার দলীয় মনোনয়নে বেগ পাওয়া লাগতে পারে বলে মনে করেন অনেকেই। তবে অন্য প্রতিদ্বন্দ্বিদের একজন দলীয় কর্মকান্ড থেকে দূরে অন্যজন তুলনামূলক প্রভাবশালী না হওয়ায় আবার এ শঙ্কা খুব কাজে লাগবে না বলেও মত দিয়েছেন অনেকেই।
সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক বামপন্থি নেতা নাজিম উদ্দিন মাস্টার দীর্ঘদিন ধরে দলীয় কর্মকান্ডের বাইরে। বিশেষ করে, স্থানীয় সংসদ সদস্যের ধারার বাইরে অবস্থান করায় দলের আভ্যন্তরে তাকে ঘিরে রয়েছে বহু বিতর্ক। ফলে মাঠপর্যায়ে মোটামুটি অবস্থান থাকলেও দলীয় অবস্থানে সংকটের কারণে শেষ পর্যন্ত কি হয় তা-ই ভাবার বিষয়।
অপর প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এক সময় বর্তমান চেয়ারম্যানের একনিষ্ঠ কর্মী থাকলেও বেশ কিছুদিন যাবত উভয়ের মাঝে ব্যাপক দূরত্ব। ফলে এবারের নির্বাচনে আমিনুল নিজেই প্রার্থী হয়েছেন। গণসংযোগসহ সকলপ্রকার দলীয় কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করে ইতিমধ্যেই ইউনিয়নে বেশ আলোচনায় এসেছেন। তার রয়েছে বিশাল কর্মী বাহিনী ও আঞ্চলিকতা। ব্যক্তিগতভাবে প্রভাবশালী না হলেও তরুণ প্রার্থী হিসেবে ইতিমধ্যেই মাঠ কাঁপিয়েছেন। বিশেষত, বর্তমান চেয়ারম্যানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো জনসমর্থন তিনি তৈরি করতে সক্ষম হয়েছেন।
এছাড়াও অপর প্রার্থী সাবেক চেয়ারম্যান ও স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ব্যক্তি আবুল কাশেম এর ছেলে নিয়ামুল কাউছার পিতার পরিবর্তে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। বেশ কিছুদিন যাবত তার অবস্থানের জানান দেওয়ার পাশাপাশি স্থানীয় যুবসমাজকে নিয়ে হারানো ক্রীড়াঙ্গনে যৌবন ফিরিয়ে আনার চেষ্টা করছেন তিনি। বিভিন্ন টূর্ণামেন্টে স্পন্সর হওয়ার পাশাপাশি অতিথি হিসেবে অংশ নিয়ে নজর কেড়েছেন যুবসমাজের। পারিবারিক প্রভাব মিলিয়ে নানা হিসেব-নিকেষ করলে প্রার্থী হিসেবে তিনিও উড়িয়ে দেওয়ার মতো নন। বিশেষ করে, আসন্ন নির্বাচনে যদি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বর্তমান চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল পেয়ে যান সেক্ষেত্রে মুকুলবিরোধী উল্লেখযোগ্য একটি অংশ নিয়ামুল কাউছারের সাথে অংশ নেবেন বলে আভাস পাওয়া গেছে। এমন পরিস্থিতি হলে শেষ পর্যন্ত বর্তমান চেয়ারম্যান ও নিয়ামুল কাউছারের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানান স্থানীয়রা। যদিও নিয়ামুল কাউছারের প্রার্থীতা নির্ভর করছে পরিবেশ-পরিস্থিতির উপর। পরিবেশ-পরিস্থিতি ভিন্ন হলে নিয়ামুল শেষ পর্যন্ত প্রার্থী হবেন না- এ বিষয়টিও অনেকটা নিশ্চিত।
সবমিলিয়ে কাকরকান্দি ইউনিয়নে প্রার্থীর সংখ্যা কম হলেও সবাই কোন না কোন দিক থেকে অবস্থান তৈরি করে রেখেছেন, আবার শঙ্কাও রয়েছে সবাইকে নিয়েই।
ইউনিয়ন ওয়ারী ধারাবাহিক প্রতিবেদন চলবে-

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com