1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

রবিন বাহাদুরের উদ্যোগে বান্দরবানের প্রতিটি এতিম খানায় ইফতার বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

এন এ জাকির, বান্দরবান : পবিত্র রমজান মাস উপলক্ষে বান্দরবান জেলার ৭টি উপজেলার এতিমখানার শিশুদের মাঝে ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক রবিন বাহাদুর। শুক্রবার লামা উপজেলার ৩টি এতিম খানার শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়। আগামী ৩ দিন পর্যন্ত চলবে লামা উপজেলার প্রতিটি এতিমখানায় বিতরণের কার্যক্রম।
এর আগে গত সোমবার সদর উপজেলার এতিম খানার শিশুদের ইফতার বিতরণের মাধ্যমে শুরু হয় এ ইফতার বিতরণ কার্যক্রম। ইতোমধ্যে রুমা উপজেলা ও আলীকদম উপজেলার ৫টি এতিম খানায় বিতরণ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলার এতিম খানায় এ ইফতার বিতরণ কর্মসূচী চলবে।
চলমান লকডাউনে কর্মহীন ও অসহায় হয়ে পড়েছে অনেক শ্রমজীবী মানুষ। তাই পবিত্র রমজান মাসে এতিম শিশুদের কথা চিন্তা করে ব্যতিক্রমী এ উদ্যোগ গ্রহণ করেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বীর পুত্র রবিন বাহাদুর। পড়াশুনার কারনে দেশের বাইরে অবস্থান করলেও নিজের এলাকার মানুষের কথা চিন্তা করে তিনি এ উদ্যোগ নিয়েছেন বলে জানান বান্দরবান জেলা ছাত্রলীগের সহসভাপতি আশীষ বড়–য়া।
তিনি বলেন, পবিত্র রমজান মাসে মুসলমান ধর্মালম্বীরা ইবাদত করে রোজা পালন করে। তাই পবিত্র এ মাসে এতিমদের কথা চিন্তা করে যাদের কেউ নেই তাদেরকে একবেলা ভালো ইফতার খাওয়ানোর উদ্দেশ্যে দেশের বাইরে থেকে নিজে উদ্যোগ নিয়ে টাকা পাঠিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের মাধ্যমে এ কর্মসুচী বাস্তবায়ন করছেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রবিন বাহাদুর। প্রতিনিয়ত তিনি খোঁজ-খবর রাখছেন। ছাত্রলীগের নেতাকর্মীদের মাধ্যমে আমরা ৭ উপজেলার এতিম খানায় এ কর্মসূচী পালন করছি। ইতোমধ্যে ৩টি উপজেলার এতিম খানায় বিতরণ সম্পন্ন করেছি। আজ থেকে লামা উপজেলায় শুরু হয়েছে। এরপর অন্য উপজেলায় হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com