1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

হালুয়াঘাটে আরও ৫ শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন সালমান ওমর রুবেল

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আরো ৫ শতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ নিয়ে গত ৩ দিনে মোট ১ হাজার ৫শ পরিবারকে খাদ্যসামগ্রী দিলো উপজেলা বিএনপি।
শুক্রবার বাদ জুমা নতুন বাসস্ট্যান্ড এলাকায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সালমান ওমর রুবেল’র সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তফা মনোয়ার আল-আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আনম সাদেকুর রহমান নঈম।
অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা অধ্যাপক এম মার্শাল চিরান, এখলাস উদ্দিন বিএসসি, রুহুল আমিন ফকির, আনোয়ার হোসেন মেম্বার, যুবদল নেতা, নাজমুল হুদা, মোল্লা মনির, মো. তারিকুল ইসলাম চঞ্চল, মতিউর রহমান, লাভিন, হীরা, রেফাজ, ছাত্রদল নেতা আকাশ, ছাত্রনেতা মাহমুদুল, সাদ্দাম, নাজমুল হোসেন, রাসং চিরান, কাব্য প্রমূখ।
সভাপতির বক্তব্যে সালমান ওমর রুবেল বলেন, আমি দলের পক্ষে গত বছরও কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছিলাম। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা গত তিনদিনে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় মোট ১ হাজার ৫শ কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com