1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নালিতাবাড়ীর পোড়াগাঁওয়ের ৮শ নারী-পুরুষ পেল নতুন শাড়ি-লুঙ্গি

  • আপডেট টাইম :: শনিবার, ১ মে, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নতুন শাড়ি-লুঙ্গি পেলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ৮শ নারী-পুরুষ।

শনিবার দুপুরে বারমারী বাজারস্থ বেগম রওশন আরা একাডেমি প্রাঙ্গণে শাড়ি-লুঙ্গি বিতরণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আজাদ মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ফারুক আহমেদ বকুল। এছাড়াও অন্যান্যের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফজলুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসরাফিল আলম, আওয়ামী লীগ নেতা এরশাদ আলম, ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মজনু, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু সাইদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ইউনিয়নের ৭ম নারীর মাঝে একটি করে নতুন শাড়ি ও ১শ পুরুষের মাঝে একটি করে নতুন লুঙ্গি বিতরণ করা হয়।

উল্লেখ্য, প্রায় পনরো বছর যাবত স্থানীয় দরিদ্র শ্রেণির মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করে আসছেন আজাদ মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com