1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

কলাপাড়ায় যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ

  • আপডেট টাইম :: রবিবার, ২ মে, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় প্রায় এক হাজার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে পৃথক ভাবে ইফতার বিতরণ করেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
গত শুক্রবার বিকেলে পৌর শহরের শেখ কামাল সেতুর নিচে ফেরিঘাট সংলগ্ন এলাকায় যুবলীগের আয়োজনে ৫ শতাধিক মানুষের হাতে ইফতার তুলে দেয়া হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা শ্রমিক লীগ সভাপতি হীরা হালদার স্বপন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেনসহ উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে পৌর শহরের ৮ নং ওয়ার্ডে খাদ্য গুদামের সামনের সড়কে ৪ শতাধিক দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করে উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা।
এসময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফায়জুল ইসলাম আশিক তালুকদার ও ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মুসা উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রলীগ’র সাধারণ সম্পাদক ফায়জুল ইসলাম আশিক জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও পটুয়াখালী ৪ আসনের সাংসদ মহিববুর রহমানের নির্দেশে উপজেলা ছাত্র লীগ অসহায় কর্মহীনদের পাশে দাড়িয়েছে। রমজান মাসে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
উপজেলা যুবলীগ’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন জানান, লকডাউন পরিস্থিতিতে কর্মহীন অনেক মানুষেরই ইচ্ছা থাকলেও সাধ্য নেই। তাই কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে উপজেলা যুবলীগের পক্ষ থেকে অতিদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com