1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

বান্দরবানে ৭১০জন শিক্ষার্থীকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃত্তি প্রদান

  • আপডেট টাইম :: সোমবার, ৩ মে, ২০২১

এন এ জাকির, বান্দরবান : পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বান্দরবানে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার সকালে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট অফিসে শিক্ষার্থীদের হাতে বৃত্তির নগদ টাকা তুলে দেন পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের প্রকল্প পরিচালক আবদুল আজিজ ও ইউনিট অফিসার নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত।

উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট অফিস সূত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থ বছরে কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের ৭ হাজার টাকা করে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের ১০ হাজার টাকা করে ৭১০ জন শিক্ষার্থীর মধ্যে সর্বমোট ৬১ লাখ ৫০ হাজার টাকার বৃত্তি প্রদান করা হচ্ছে। ৩১৮ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩৯২জনসহ মোট ৭১০জন শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির টাকা বিতরণ করা হয়।

এর মধ্যে বান্দরবান সদরে ১৬৫ জন কলেজ ও বিশ্ববিদ্যালয় ১৯১জন, লামা উপজেলায় কলেজ ৩৭ জন, ৩৮ জন বিশ্ববিদ্যালয়, আলীকদম উপজেলায় কলেজ ১৭জন ও ৩২ জন বিশ্ববিদ্যালয়, নাইক্ষ্যংছড়ি উপজেলায় কলেজ ১৬জন ও বিশ্ববিদ্যালয়ে ২৬, রুমা উপজেলায় কলেজ পর্যায়ে ১৮ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪৯, থানচি কলেজ পর্যায়ে ১২ ও বিশ্ববিদ্যালয় ২৩ এবং রোয়াংছড়ি উপজেলায় কলেজ ৫৩ ও বিশ্ববিদ্যালয়ে ৫১জন।
বান্দরবান ইউনিট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছির আরাফাত জানান, প্রতিবছর শিক্ষাবৃত্তির চেক অনুষ্ঠান করে বিতরণ করা হলেও এবার করোনা মহামারীর কারণে সেভাবে আয়োজন করা যাচ্ছে না। তিনি আরো জানান, রোববার সকালে রোয়াংছড়ি উপজেলা দিয়ে উপবৃত্তির টাকা বিতরণ শুরু হয়েছে এবং ৩ মে বান্দরবান সদর ও ৪ মে (বিশ্ববিদ্যালয় পর্যায়), ৫ মে লামা ও আলীকদম এবং ৬ মে নাইক্ষ্যংছড়ি, থানচি ও রুমা উপজেলার শিক্ষার্থীদের মাঝে বান্দরবান ইউনিট অফিসে চেক বিতরণ করা হবে।
উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থ বছরে উন্নয়ন বোর্ড বান্দরবান জেলায় কলেজ পর্যায়ে ৩১৬ জন ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪০৯ জনসহ মোট ৭২৫ জন মেধাবী শির্ক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com