1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

মাকে খুনের মামলায় ছেলে গ্রেপ্তার

  • আপডেট টাইম :: সোমবার, ৩ মে, ২০২১

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে পারভিন আক্তার (৪৫) নামের এক নারীকে হত‌্যার মামলায় তার ছেলে মো. সজীবকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (২ মে) বিকেলে রাজধানীতে সংবাদ সম্মেলনে এ তথ‌্য জানিয়েছেন র‌্যাব-১০ এর অধিনায়ক মাহফুজুর রহমান।

র‌্যাব জানায়, শনিবার (১ মে) রাতে র‌্যাব-১০ এর আভিযানিক দল মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন আড়ালিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সজীবকে গ্রেপ্তার করে। সে যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলার পলাতক আসামি।

গ্রেপ্তারের পর সজীব র‌্যাবের কাছে স্বীকার করেছে, ৩০ এপ্রিল রাতে পারিবারিক কলহের জের ধরে মা পারভিন আক্তারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সজিব তার মায়ের মুখে ইট দিয়ে আঘাত করে। এতে পারভিন আক্তার মারাত্মক আহত হন। ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com