1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শ্রীবরদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ৫ মে, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে হাসপাতাল চত্বরে দুগ্ধদায়ী মা, দুঃস্থ অসহায় ও এতিমাখানার ১ শ ৫০ জনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। এ উপলক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহনেওয়াজ নোমান, মেডিকেল অফিসার ডা. জুলফিকার সাইফ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কুদ্দুছ, উপজেলা স্যানেটারী ইন্সেপেক্টর একেএম মাসুদুর রহমান, উপজেলা পুষ্টি সুপারভাইজার সুজিত চিসিম, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোজাম্মেল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, খাদ্যসামগ্রী (চাল, ডাল, আলু, ছোলা বোট, তেল, পিয়াজ, লবণ) ছাড়াও সচেতনতার লক্ষ্যে সুরক্ষা সামগ্রী মাস্ক ও সাবান বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com