1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

জেলা শহরে গণপরিবহন চলবে কাল থেকে

  • আপডেট টাইম :: বুধবার, ৫ মে, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলছে সর্বাত্মক লকডাউন। তবে, সাধারণ মানুষের কথা চিন্তা করে বুধবার (৫ মে ) সরকার জেলা শহরে গণপরিবহন চলাচলের নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে  বৃহস্পতিবার (৬ মে) থেকে গণপরিবহন চালু হচ্ছে।

এদিকে বুধবার সরকারি ঘোষণার পরপর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণপরিবহন চলাচলের বিষয়টি গণমাধ্যমে জানানো হয়েছে।

গণপরিবহন চলাচলের বিষয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা মহানগরসহ সব জেলা শহরের মধ্যে গণপরিবহন চলাচল করবে। ঢাকা মহানগরে গণপরিবহন চলাচলে সরকারের নির্দেশনা মেনে সব রুট মালিক সমিতি, পরিবহন কোম্পানির নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।’

নির্দেশনাগুলো হচ্ছে
মাস্ক ছাড়া কোনো যাত্রী গাড়িতে ওঠানো যাবে না। স্টাফদের গাড়ির মালিক মাস্ক সরবরাহ করবেন। গাড়িতে সিটের অর্ধেক যাত্রী বহন করতে হবে।  রুট মালিক সমিতি/পরিবহন কোম্পানির জিপির নামে কোনো ধরনের অর্থ গাড়ি থেকে আদায় করতে পারবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com