1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

যুক্তরাষ্ট্রের কাছে জরুরিভিত্তিতে টিকা চেয়েছে বাংলাদেশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

ঢাকা: মহামারি করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্রের কাছে জরুরিভিত্তিতে বাংলাদেশ ৪০ মিলিয়ন টিকা চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (৬ মে) ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এই তথ্য জানান।

ড. মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রে ৬০ মিলিয়ন ডোজ অ্যাস্ট্রেজেনেকার টিকা অতিরিক্ত রয়েছে। যুক্তরাষ্ট্র থেকে এক থেকে দুই কোটি টিকা পেতে চায় বাংলাদেশ। এর মধ্যে ৪০ লাখ টিকা দ্রুত সময়ের মধ্যে চাওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘বৈঠকে বলেছি, আপনার যখন অন্যান্য দেশকে করোনার টিকা দেবেন, তখন বাংলাদেশকে অগ্রাধিকার ভিত্তিতে যেন দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের কাছে ৬০ মিলিয়ন ডোজ অ্যাস্ট্রেজেনেকার টিকা সংরক্ষিত রয়েছে। তবে তারা সেটি ব্যবহার করছে না। আর আমাদের এখানে দ্বিতীয় ডোজ সম্পূর্ণ হচ্ছে না। সে কারণেই জরুরি ভিত্তিতে আমরা টিকা চেয়েছি।’

এক প্রশ্নের উত্তরে ড. আব্দুল মোমেন বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের কাছে জরুরিভাবে ৪০ মিলিয়ন টিকা চেয়েছি। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছেন, তিনি এটা জোরালোভাবে দেখছেন।’

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশকে করোনা টিকা দিতে আন্তরিকভাবে চেষ্টা করছেন বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস এবং মার্কিন প্রবাসী বাংলাদেশিদেরও টিকার জন্য জোর লবিং করতে বলা হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী জানান, ভারত থেকেও বিশেষ উদ্যোগে বা যে কোনো উপায়ে টিকা পাঠানোর অনুরোধ করা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন ভারতে এখনও তারা টিকা পাঠায়নি।

এ সময় মন্ত্রী জানান, টিকা উৎপাদনে রাশিয়া একটি প্রোপোজাল দিয়েছে। সে অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে।

তিনি বলেন, ‘চীনা রাষ্ট্রদূত আমাদের জানিয়েছেন, তাদের টিকা আগামী ১২ মে ঢাকা এসে পৌঁছাবে। তবে এ টিকা আনার খরচ আমরা বহন করছি। আমাদের বিমান দিয়ে এ টিকা নিয়ে আসা হচ্ছে। আর রাশিয়া ও চীনে এখন দীর্ঘ ছুটি রয়েছে। সে কারণে টিকা পেতে দেরি হচ্ছে। তবে আমরা যথাসাধ্য চেষ্টা করছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com