1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ধোবাউড়ায় ২ হাজার পরিবারে ঈদ উপহার দিলেন সালমান ওমর রুবেল

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ মে, ২০২১

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ধোবাউড়ায় করোনায় কর্মহীন হয়ে পড়া ২ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সালমান ওমর রুবেল।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঈদ সামগ্রী বিতরণের তৃতীয় দিনে উপজেলার গোয়াতলা বাজার, ধোবাউড়া বাসস্ট্যান্ড, ধোবাউড়া আলিয়া মাদ্রাসা, দুধনই বাজার, মুন্সিরহাট বাজার ও আনন্দ বাজারে সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়।
এছাড়াও কিছুদিন আগে দুধনই বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২ ব্যবসায়ীকে আর্থিক সহায়তা ও গোয়াতলা জামে মসজিদে সাব-মার্সিবল পাম্প নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন আলহাজ্ব সালমান ওমর রুবেল।
এ সময় উনার সাথে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা আবুল ফজল, গোয়াতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকিরুল ইসলাম তালুকদার টুটন, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান কছিমদ্দিন, সাবেক চেয়ারম্যান মামুন, জব্বার মাষ্টার, হামেদ মেম্বার, কুদ্দুস, আজিজুল হক, উত্তর জেলা তাঁতীদলের আহবায়ক এখলাছ উদ্দিন বিএসসি , উপজেলা তাঁতীদলের আহবায়ক আব্দুস সোবাহান, যুবদল নেতা শামীম, হেলাল উদ্দিন, জাহাঙ্গির খান, সেচ্ছাসেবক দল নেতা সাখাওয়াত খান, শামীম, এমদাদুল, উত্তর জেলা ছাত্রদল নেতা ফয়সাল খান, হালিম মুল্লা, শহিদুল ফকির, উপজেলা ছাত্রদল নেতা রাজু খান, মোশারফ, লুৎফর, দেলোয়ার হোসেন সুজন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সালমান ওমর রুবেল বলেন, আমি সবসময় গরীব ও অসহায় মানুষের সাথে থাকি। গতবার আমি আমার ব্যাক্তিগত পক্ষ থেকে হালুয়াঘাট ও ধোবাউড়ায় ২০ হাজার কর্মহীন মানুষকে খাদ্য ও ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছি। এবারো তার ব্যাতিক্রম হয়নি। আপনারা জানেন আমাদের বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত। আপনারা দেশনেত্রীর জন্য দোয়া করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com