1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

হেফাজত নেতা শাহীনুর পাশা আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ মে, ২০২১

সিলেট: হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহীনুর পাশাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (০৭ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে সিলেট নগরের বনকলাপাড়া আব্বাসী জামে মসজিদ থেকে ঢাকা থেকে আসা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাকে আটক করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, অ্যাডভোকেট শাহীনুর পাশা বিএনপি নেতৃত্বাধীন জোটের সঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির পদেও আছেন। তিনি সুনামগঞ্জ-৩ আসনে ২০০৫ সালের উপ-নির্বাচনে চারদলীয় জোটের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

পরবর্তীতে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় জোট এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থন নিয়ে নির্বাচনে লড়েছিলেন। তবে এ দুই নির্বাচনেই তিনি পরাজিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com