1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

আজ থেকে বন্ধ থাকবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট

  • আপডেট টাইম :: শনিবার, ৮ মে, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : শনিবার (৮ মে) সকাল ৬ টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি)।

শনিবার ভোর সাড়ে ৩ টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. জিল্লুর রহমান বলেন, গতকাল শুক্রবার (৭ মে) সকালের দিকে পাটুরিয়া ঘাট এলাকায় সাধারণ যাত্রীদের চাপ বেড়ে যায়। জরুরি যানবাহনের সাথে এসকল যাত্রীরাও পারাপার হয়। সকালের দিকে যাত্রীদের চাপ থাকায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরি চলাচল করে। করোনা সংক্রমণ ঠেকাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শনিবার সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দিনে জরুরি যানবাহন ও এ্যাম্বুলেন্স পারাপার করা যাবে। আর সন্ধ্যার পর থেকে পচনশীল জরুরি পণ্যবাহী ট্রাক পারাপার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com