1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

শিমুলিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ, ফেরত যেতে মাইকিং

  • আপডেট টাইম :: শনিবার, ৮ মে, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ রোধে শিমুলিয়া-বাংলাবাজার ঘাট থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি চলাচল। শনিবার (৮ মে) সকাল থেকেই এই রুটে কোনো ফেরি চলছে না। পারাপারের অন্য সব ধরনের নৌযানও বন্ধ রয়েছে।

এদিকে শনিবার সকাল থেকেই শিমুলিয়া ঘাট এলাকায় দক্ষিণবঙ্গগামী যাত্রীদের চাপ বেড়েছে। সহস্রাধিক যাত্রীকে ঘাটে অপেক্ষায় থাকতে দেখা গেছে। ঘাটে আটকা পড়েছে পণ্যবাহি ট্রাকসহ ছোট-বড় ব্যক্তিগত প্রায় ৪ শতাধিক যানবাহন। হঠাৎ করে দেওয়া বন্ধের ঘোষণাটি অনেকে জানতে না পারায় ক্রমেই ঘাটে এই চাপ বাড়ছে।

বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ আগত যাত্রীদের ফেরাতে ও যানবাহনকে ঘাট এলাকা ত্যাগ করতে সকাল থেকে মাইকিং করছেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারি ব্যবস্থাপক (বানিজ্য) ফয়সাল আহমেদ।

ফয়সাল আহমেদ জানান, দক্ষিণবঙ্গগামী ঘরমুখো মানুষকে শুক্রবার (৭ মে) ঠাসাঠাসি করে ফেরিতে করে পদ্মা নদী পার হতে দেখা যায় । এ কারণে সরকারি নির্দেশনা মোতাবেক করোনাভাইরাস সংক্রমণ রোধে আজ (শনিবার) থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে দিনের বেলায় সব ধরনের ফেরি চলাচল বন্ধ থাকবে। তবে শুধুমাত্র রাতের বেলায় পণ্যবাহী পরিবহন, অ্যাম্বুলেন্স পারাপারের জন্য ফেরি চলাচল করবে।

তিনি বলেন, সরকারিভাবে পরবর্তী নির্দেশ পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মাইকিং করে আগত যাত্রীদের কঠোরভাবে ফেরত পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com