1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

করোনায় আরও ৪৫ জনের প্রাণহানি, শনাক্ত ১২৮৫

  • আপডেট টাইম :: শনিবার, ৮ মে, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ‌্যা দাঁড়ালো ১১ হাজার ৮৭৮ জনে।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন মোট ৭ লাখ ৭২ হাজার ১২৭ জন।

শনিবার (৮ মে) স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

২ হাজার ৪৯২ জন করোনা রোগী গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন। বাংলাদেশে এ পর্যন্ত ৭ লাখ ৬ হাজার ৮৩৩ জন করোনামুক্ত হলেন।

৭ মে সকাল ৮টা থেকে ৮ মে সকাল ৮টা পর্যন্ত যে ৪৫ জন করোনায় মারা গেছেন, তাদের মধ‌্যে পুরুষ ২৬ জন এবং নারী ১৯ জন।

মৃতদের মধ‌্যে ১০ বছরের কম বয়সী ২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১২ জন এবং ৬০ বছরের বেশি বয়সী ২২ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com