1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ঝিনাইগাতীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

  • আপডেট টাইম :: শনিবার, ৮ মে, ২০২১
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদীগ্রামে বিয়ের দাবিতে প্রেমিক ইলিয়াছ আলী (২১) এর বাড়িতে অনশনে বসেছে প্রেমিকা মোছাঃ মমতা (১৮)। ইলিয়াছ ওই গ্রামের ইয়াকুব আলী মন্ডলের ছেলে।
মানিককুড়া গ্রামের বাসিন্দা মমিন হোসেন এর মেয়ে প্রেমিকা মমতা জানায়, প্রেমিকের বাড়ির নিকটে বাড়ি হওয়ার সুবাদে আসা-যাওয়ার পথে তার সাথে পরিচয় ঘটে। ৬ মাস আগে থেকেই ইলিয়াছের সঙ্গে পরিচয় হয় মেয়েটির। এরপর ধীরে ধীরে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। মেয়েটির বাবা বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় বিভিন্নভাবে ছেলেদের হয়রানী করে আসছে। তাই নিরুপায় হয়ে মেয়েটি ছেলের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছে। মেয়েটিকে বিয়ে না করলে আত্মহত্যা করবে বলে সে জানায়। এ নিয়ে মহাবিপদে পড়েছে ছেলে পক্ষ। কারণ মেয়ের বাবা কোন ক্রমেই রাজী হচ্ছে না। তবে এলাকাবাসী জানান, ছেলে এবং মেয়ে উভয়েই রাজী থাকায় বিয়ে হওয়াটাই ভালো। মেয়ের বাবার দাবী, আমার মেয়ের বিয়ের বয়স হয়নি।  কিন্তু মেয়ের দাবি আমার পরিপূর্ণ বয়স হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com