1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ফুলবাড়িয়ায় প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান

  • আপডেট টাইম :: রবিবার, ৯ মে, ২০২১

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিউনের খালুইপুড়া গ্রামের ৫২ জন অসহায় প্রতিবন্ধীর মাঝে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছে আনোয়ারা-করিম সমাজকল্যাণ সংস্থা, ময়মনসিংহ হেল্প প্লাস, আনোয়ারা করিম সমাজকল্যাণ সংস্থা এবং হৃদয়বান ব্যক্তিবর্গ। শনিবার দুপুরে এক মসজিদ মাঠে এই সহায়তা প্রদান করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- ১০ কেজি চাল, ডাল, সেমাই, দুধ, চিনি, মসলা সহ বিভিন্ন সামগ্রী। আনোয়ারা করিম সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে প্রত্যেককে ৩০০ টাকা এবং সমাজের হৃদয়বান ব্যক্তিদের হতে সংগৃহীত ২০০ টাকা মোট ৫০০ টাকা করে প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগের মহাব্যবস্থাপক জামিল আহমেদ, আনোয়ারা করিম সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা জামান শাহ্ রিপন গোয়ালা অভি, সভাপতি সুমী সরকার, সাধারন সম্পাদক সৌরভ দত্ত দিপু, হেল্প প্লাস ময়মনসিংহের প্রতিষ্ঠাতা সাফরান আহমেদ, উপদেষ্টা সুমন ফেইম, সহ-সভাপতি অলক সরকার, সাধারন সম্পাদক ইলিয়াছ আহমেদ, সদস্য ফাহিম মোর্শেদ সজিব, বিশিষ্ট সমাজসেবক আলী ইউসূফ, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম এনামুল, ময়মনসিংহ কমার্স কলেজের প্রভাষক নাহিদ মন্ডল প্রমুখ।

আনোয়ারা করিম সমাজকল্যাণ সংস্থার সভাপতি সুমী সরকার জানান, সংগঠনের পক্ষ থেকে প্রতিমাসে ৫২ জন প্রতিবন্ধীকে ৩০০ টাকা করে দিয়ে থাকি। এছাড়াও প্রতি ঈদে তাদেরকে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রীও দেওয়া হয়ে থাকে। সেই সাথে আমরা চেষ্টা করি প্রতিন্ধীরা যেন কারো কাছে হাত না পাতে তারজন্য স্থায়ী সমাধান করে দিয়েছি। তারা নিজেরাই চলতে পারে তারজন্য বেশ কয়েকজনকে হুইল চেয়ার দেওয়া হয়েছে।

হেল্প প্লাস ময়মনসিংহের সাধারন সম্পাদক ইলিয়াছ আহমেদ জানান, অসহায় মানুষদের নিয়ে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প প্লাস। রাস্তায় অজ্ঞাত অসহায় ব্যক্তিদের সহায়তাসহ করোনাকালীন সময়ে মৃত ব্যক্তিদের দাখন কাফনেও কাজ করে যাচ্ছে সংগঠনটি। আজ আমরা এসেছি ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালুইপুড়া গ্রামের ৪২ জন প্রতিবন্ধীকে ঈদ উপলক্ষে ১৫ দিনের খাদ্যসহায়তা দিতে। ঈদের আগে ২০০ অসহায় পরিবারকে ঈদ সহায়তা প্রদানের পরিকল্পনা রয়েছে।

সমাজ সেবক আলী ইউসূফ জানান, আমি ময়মনসিংহের ফুলবাড়িয়ার রাধাকানাই ইউনিয়নের খালুইপুড়া গ্রামের ৫২ জন অসহায় প্রতিবন্ধীদের কথা জানতে পারি। তারপর আমি সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে সহযোগিতা চেয়ে আমার ফেইসবুকে পোস্ট করি। এতে অনেকের সাড়া পাই। তাদের থেকে অর্থ সংগ্রহ করে এখানে এসেছি তা দেওয়ার জন্য।

বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগের মহাব্যবস্থাপক জামিল আহমেদ এমন মহৎ কাজের এগিয়ে আসা সংগঠনদের ধন্যবাদ জানিয়ে বলেন, সমাজ সক্ষম৷ হৃদয়বান ব্যক্তিরা যদি অক্ষম অসহায় মানুষদের সহযোগিতায় এগিয়ে আসে তাহলে এস মানুষের আর দু:খ কষ্ট থাকবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com