
নালিতাবাড়ী (শেরপুর): নালিতাবাড়ী উপজেলার ৫নং রামচন্দ্রকুড়া ইউনিয়নের এক হাজার দুইশ নারী ও পুরুষ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নতুন শাড়ি ও লুঙ্গি পেয়েছেন।
ঢাকাস্থ নালিতাবাড়ীর বিশিষ্ট প্লাস্টিক উদ্যোক্তা ও নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেনের পক্ষে রবিবার সকালে তন্তর গ্রামের নিজ বাড়ি থেকে ওইসব শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তার বড় ভাই ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা।
এসময় অন্যান্যের মধ্যে মোজাম্মেল হক তারাসহ পরিবারবর্গের অন্যরা উপস্থিত থেকে এসব বিতরণ করেন।

এর আগে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত নারী-পুরুষদের সামাজিক দূরত্ব নিশ্চিত করে সকলকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয় এবং সকলকে মাস্ক প্রদান করা হয়। পরে যাকাতের ফান্ড থেকে ৯শ নারীর মাঝে একটি করে শাড়ি ও ৩শ পুরুষের মাঝে একটি করে লুঙ্গি বিতরণ করা হয়।