1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

পানি নেই, তাই টিউবওয়েল চেপে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা ফায়ার সার্ভিসের

  • আপডেট টাইম :: রবিবার, ৯ মে, ২০২১

নকলা (শেরপুর): শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক ভবনের আজ দুপুরে আগুন নিয়ন্ত্রণে আনতে সাত সদস্যের ফায়ার সার্ভিস কর্মী ও গাড়িসহ সাইরেন বাজিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়। তবে যে পানিতে আগুন নিয়ন্ত্রণে আসবে সেই পানির গাড়ি আসেনি। পানি ছাড়া আগুন নেভাতে এসে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের শিকার হতে হয়েছে শেরপুর জেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মীদের। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে টিউবওয়েল চেপে পানি বালতিতে করে নিয়ে আগুন নেভাতে থাকে।
শেরপুর জেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সুবল চন্দ্র দেবনাথ বলেন, নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে শেরপুর থেকে নকলা আসার মাঝ পথে থেমে আবার ফায়ার সার্ভিসের পানির গাড়িটি ফেরত চলে যাওয়ায় টিউবওয়েল পানিতে আগুন নিয়ন্ত্রণ করা হচ্ছে।
ভবনে কি কারণে আগুন লেগেছে তা জানতে পারেনি কেউ। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আগুনের সূত্রপাতের ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান।

আগুনে পুড়ে যাওয়া হাসপাতালের আবাসিক ভবন পরিদর্শন করেছেন নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল রহমান ও নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিসার ডা. গোলাম মোস্তফা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com