1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

দেশে করোনাভাইরাসে আরও ৫৬ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ৯ মে, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : দেশে করোনাভাইরাসে আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ‍মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৯৩৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৩৮৬ জনের দেহে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হলেন ৭ লাখ ৭৩ হাজার ৫১৩ জন।

রোববার (৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৩২৯ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১০ হাজার ১৬২ জন। ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৭৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৯১৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ১৯ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৬ লাখ ৩০ হাজার ৮৯৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৪ শতাংশ।

এর আগে শনিবার (৮ মে) দেশে করোনায় ৪৫ জন মারা যান, শনাক্ত হয় ১ হাজার ২৮৫ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com