1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ মে, ২০২১
যশোর : পবিত্র শবে কদর উপলক্ষ্যে ছুটি থাকায় বন্ধ রয়েছে বেনাপোল বন্দর দিয়ে প্রতিবেশি দেশ  ভারতের সাথে আমদানি-রপ্তানি বানিজ্য। তবে দূতাবাসের ছাড়পত্র নিয়ে শর্তসাপেক্ষ্যে সচল রয়েছে আটকে পড়া পাসপোর্ট যাত্রীদের যাতায়াত।
সোমবার (১০ মে) সকাল ১০ টায় আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম জানান, সোমবার পবিত্র শবে কদরের সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ থাকবে। মঙ্গলবার সকাল থেকে স্বাস্থ্য বিধি মেনে পূনরায় বাণিজ্যক কার্যক্রম শুরু হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ভ্রমন নিষেধাজ্ঞার কারনে গত ২৬ এপ্রিল থেকে এ পথে নতুন করে পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ রয়েছে। তবে নিষেধাজ্ঞার আগে যারা আটকা পড়েছিল তারা দূতাবাস থেকে ছাড় পত্র নিয়ে যাওয়া আসা করছেন।
জানা যায়, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৪শ’ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে থাকে। বেনাপোল বন্দর থেকেও প্রায় দোড়শ’ ট্রাক বাংলাদেশি পণ্য রফতানি হয় ভারতে। প্রতিদিন আমদানি পন্য থেকে সরকারের প্রায় ২০ কোটি টাকা রাজস্ব আহরণ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com