1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

কুয়াকাটা সৈকতে একের পর এক ভেসে আসছে মৃত ডলফিন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ মে, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটায় বঙ্গোপসাগরের সৈকতে ঢেউয়ের সঙ্গে একের পর এক মৃত ডলফিন ভেসে আসছে। গত দুই দিনে মৃত তিনটি ডলফিন সৈকতের বিভিন্ন পয়েন্টে ভেসে এসে আটকা পড়েছে। এগুলোর শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। জেলেদের জালে জড়িয়ে আঘাত পেয়ে মারা যেতে পারে এমটাই ধারণা করেছেন স্থানীয়রা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা এ প্রতিবেদককে জানায়, সাগরের ঢেউয়ের তোরে সোমবার সকালে সৈকতে জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় ৪ ফুট দৈর্ঘ্যরে, রবিবার বিকেলে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্টে ৮ ফুট দৈর্ঘ্যরে, একই দিন বেলা ১১টায় সৈকতের লেম্বুরচর এলাকায় একটি ১০ ফুট দৈর্ঘ্যরে ডলফিন ভেসে আসে সৈকতে আটকা পড়ে। ডলফিনগুলোর শরীরের বিভন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের উপরিভাগের চামড়া অনেকটা উঠে গেছে। এগুলো স্থানীয়রা দেখতে পেয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষ ও মৎস্য বিভাগকে খবর দেয়।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন সাংবাদিকদের বলেন, মৃত ডলফিন ভেসে আসার খবরে তিনিসহ ট্যুরিস্ট পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে মৎস্য বিভাগ ও কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষকে অবহিত করলে তারা ডলফিনগুলো মাটিচাপা দেয়।
এ বিষয়ে কলাপপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনি। পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ গণমাধ্যমকে জানান, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকার্তা ও বন কর্মকর্তার সমন্বয় আলোচনা করে মৃত ডলফিনগুলো মাটি চাপা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com