1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

নেপালকে করোনার রেমিডেসিভির ইনজেকশন দিলো বাংলাদেশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ মে, ২০২১

ঢাকা: ‘সার্ক কোভিড-১৯ জরুরি তহবিলের’ আওতায় নেপালকে বাংলাদেশে তৈরি রেমিডেসিভির ইনজেকশন দিলো বাংলাদেশ।

মঙ্গলবার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নেপালের রাষ্ট্রদূত ড. বংশিধর মিশ্রের কাছে ওষুধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। এসময় পররাষ্ট্র সচিব মোমেন বিন মান্নান এবং স্বাস্থ্য ও সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গঠিত ‘সার্ক কোভিড-১৯ জরুরি তহবিলের’ আওতায় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নেপালের জনগণের প্রতি বন্ধুত্বের নিদর্শনস্বরূপ বেক্সিমকোর তৈরি রেমিডেসিভির ইনজেকশন দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের মার্চ মাসে সার্ক নেতাদের অংশগ্রহণে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘সার্ক কোভিড-১৯ জরুরি তহবিল’ গঠন করা হয়, যা নিজ নিজ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com