1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

দেশে করোনায় ৩৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ মে, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : দেশে করোনায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২৩০ জনের দেহে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৬ হাজার ২৫৭ জনে। মঙ্গলবার (১১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তেরর বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৪ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১৫ হাজার ৩২১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১৮৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ৬৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৬ লাখ ৬১ হাজার ৯২৬টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com