1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

কলাপাড়ায় প্রধানমন্ত্রীর উপহার নিতে এসে মোটরসাইকেল চাপায় বৃদ্ধের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ১২ মে, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপড়ায় প্রধানমন্ত্রীর দেয়া বিশেষ ঈদ সহায়তার নগদ অর্থ নিতে এসে মোটরসাইকেল চাপায় নুরুল ইসলাম মাঝি (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মে) বিকেলে কলাপড়ায় দিকে বালীয়াতলী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা ওই বৃদ্ধকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত নুরুল ইসলাম মাঝি ওই ইউনিয়নের ছোট বালীয়াতলী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শী সুমন হাওলাদার এ প্রতিবেদককে বলেন, তিনি বাড়ি থেকে পায় হেটে প্রধান মন্ত্রীর দেয়া বিশেষ ঈদ সহায়তার নগদ অর্থ (৪৫০ টাকা) ইউনিয়ন পরিষদ থেকে আনতে যাওয়ার পথে একটি মটোরসাইকেল তাকে চাপা দেয়। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা প্রথমে তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে তাক্ষনিক ওই বৃদ্ধাকে পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত এ বিষয়টি তাদের জানা নেই। তবে খোজঁ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com