1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শ্রীবরদীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ১২ মে, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : ২০২০-২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন তহবিলের (এডিপি) অর্থায়নে শেরপুরের শ্রীবরদীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী ও অসহায় ২০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। তিনি বলেন, সার্বিকভাবে প্রতিবন্ধীদের চলাচল সহজ করার পাশাপাশি তাদের বাবা-মা’দের কষ্ট লাঘবের জন্য হুইল চেয়ার দেওয়া হচ্ছে। শারীরিক প্রতিবন্ধীকতা তাদের জীবনে যেন প্রভাব না পড়ে। অনেকেই বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ে পড়াশুনা চালিয়ে যাচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা অব্যাহত থাকবে।
হুইল চেয়ার পেয়ে খুশি প্রতিবন্ধী ও তার পরিবারের লোকজন।
প্রতিবন্ধী আতিকুলের (৩২) মা আয়েশা বেগম বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর থেকে দুই প্রতিবন্ধী ছেলেকে নিয়ে খুব মানবেতর জীবনযাপন করছিলাম। বাইরে বের করতে পারতাম না। চেয়ারে বসে এখন আমার ছেলে ঘরের বাইরে বের হতে পারবে। এসময় প্রতিবন্ধী পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট সকলের দীর্ঘায়ু কামনা করেন। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষি সাইদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কামরুজ্জামান ও স্থানীয় গণমাধ্যমকমীরা। এসময় ২০ জন প্রতিবন্ধী ও তাদের পরিবারের সদস্যদের হাতে চেয়ার তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com