1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৪০

  • আপডেট টাইম :: বুধবার, ১২ মে, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : দেশে করোনাভাইরাসে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৪৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন  ১ হাজার ১৪০ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৭ হাজার ৩৯৭ জনে। বুধবার (১২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠােনা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে  বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯২৮ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১৮ হাজার ২৪৯ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৫৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। সরকারি-বেসরকারি মিলে মোট আরটি-পিসিআর ল্যাব ১২৮টি, জিন এক্সপার্ট ৩৬টি, র‌্যাপিড অ্যান্টিজেন ২৯৫টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৪৬০টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ২৯৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৫৬ লাখ ৭৭ হাজার ২২২টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৭ দশমিক ৪৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৩৯ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ৪০ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, রাজশাহী ও রংপুরে ৩ জন করে ৬ জন, খুলনা ও বরিশালে ২ জন করে মোট ৪ জন, এছাড়াও সিলেট বিভাগে রয়েছে ১ জন।  এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৩২ জন, বেসরকারি হাসপাতালে ৫ জন। আর বাড়িতে মারা গেছেন ৩ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com