1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়ায় সামর্থহীনদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ১২ মে, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী উপজেলার ৫নং রামচন্দ্রকুড়া ইউনিয়নের ২২৩টি পরিবার পেল ঈদের খাদ্যসামগ্রী উপহার।
বুধবার (১২ মে) সকালে বেলতৈল গ্রামস্থ নিজ বাড়ি থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা যুবলীগের সদস্য ও বিশিষ্ট আমদানী-রফতানীকারক ব্যবসায়ী হাফিজুল ইসলাম জুয়েল।
জানা গেছে, পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন গ্রামে বসবাসকারী সামর্থহীন দরিদ্র ২২৩টি পরিবারের প্রত্যেকের মাঝে হাফিজুল ইসলাম জুয়েলের উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- এক কেজি আতপ চাউল, এক প্যাকেট সেমাই, আধাকেজি চিনি, এক প্যাকেট গুঁড়ো দুধ ও মুরগী কেনার জন্য দুইশত করে নগদ টাকা। সকালে এসব বিতরণকালে জুয়েলের পিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মাস্টার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com