1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২৬

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ মে, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : দেশে করোনায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ১০২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৮৪৮ জনের দেহে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৯ হাজার ৫৩৫ জনে। শুক্রবার (১৪ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮৫২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২০ হাজার ৪৭১ জন। ২৪ ঘণ্টায় ৭ হাজার ৫৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৮৩৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৮২ শতাংশ।  মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৬ লাখ ৯৮ হাজার ৫২৮টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৬ জনের মধ্যে ঢাকা বিভাগের ৯ জন, চট্টগ্রামে ৭, রাজশাহীতে ২, খুলনায় ৩, সিলেটে ২ এবং রংপুরে ৩ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ৭ জন নারী। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com