1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

বেনাপোলে গাড়ি চাপায় প্রাণ গেল সিকিউরিটি গার্ডের 

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ মে, ২০২১
রফিকুল ইসলাম যশোর প্রতিনিধি : বেনাপোলে মদ্যপ ব্যক্তির পাজেরো গাড়ি চাপায় ফজলুর রহমান (৬৫) নামে বন্দরের এক সিকিউরিটি গর্ড নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক গাড়ি চালকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ মে) রাত ১১ টার সময় বেনাপোল বাজারে রহমান চেম্বারের সামনে এ ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান বেনাপোল পোর্ট থানাধীন শাকারীপোতা গ্রামের মৃত আব্দুল মুজিদ সর্দারের ছেলে।
আটককৃত আসামি বকুল (৪৫) বেনাপোল পৌর এলাকার গাজীপুর গ্রামের মৃত হাজী আতিয়ার রহমানের ছেলে ও রহমান চেম্বার শপিংমলের মালিক শাহিদা রহমান সেতুর স্বামী।
প্রত্যক্ষদর্শিরা জানান, নিহত ফজলুর রহমান তার কর্মস্থলে যাওয়ার সময় বেনাপোল বাজারে রহমান চেম্বারের সামনে আসলে দ্রুত গতিতে আসা একটি পাজেরো গাড়ি তাকে ধাক্কা দিলে গাড়ির নিচে পড়লে চাকায় পৃষ্ঠ হয়। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানান।
তারা আরো জানান, পাজেরো গাড়ি চালক ঘাতক বকুল গাড়ি থেকে নামলে দেখাযায় সে মাতাল অবস্থায় আছে। সে পালাতে গেলে স্থানীয়রা তাকে বাধা দেয় ও পুলিশে খবর দেয়। এসময় তাকে পালানোর বাধা দেওয়ার কারনে উপস্থিত স্থানীয়দের গালিগালাজ করে ও এঘটনাটি টাকায় ঠিক হবে বলে তাদেরকে জানায় বকুল। পরবর্তীতে পুলিশ এসে ঘাতক বকুলকে আটক করে।
ঘটনাস্থলে থাকা বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ধারনা করা হচ্ছে চালক বকুল মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলো। ঘটনাস্থল থেকে পাজেরো গাড়ি ও চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com