1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নালিতাবাড়ীতে ১৯৮৯ ব্যাচের বন্ধুর বাসগৃহ উপহার

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ মে, ২০২১
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কুতুবাকুড়া গ্রামের বন্ধু আব্দুল মান্নানের আর্থিক অবস্থা খারাপ থাকায় “বন্ধুর জন্য বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক সারা জীবন” এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয় ১৯৮৯ ব্যাচ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ হতে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ বন্ধু আব্দুল মান্নানকে বাসগৃহ উপহার প্রদান করা হয়েছে।
ঈদুল ফিতরের পরদিন (১৫ মে) শনিবার নালিতাবাড়ী উপজেলার নন্নী কুতুবাকুড়া গ্রামে ১৮ হাত লম্বা ও ৯ হাত পাশ একটি টিনসেট বসতঘর  প্রদান করা হয়।
এসময় ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ডাঃ সাইফুল ইসলাম বন্ধুর জন্য উপহার দেওয়া বাসগৃহটি ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সহ-সভাপতি মোঃ রহুল আমিন, যুগ্নসাধারণ সম্পাদক মোঃ জিয়াউল ইসলাম, অর্থ সম্পাদক মঞ্জুর রশিদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম খন্দকার, প্রচার সম্পাদক ফারুক আহম্মেদ, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক রেবেকা সুলতানা বকুল, সদস্য মোকলেদা খাতুন, শাহজাহান বাবলু, আঃ মালেক বাবলু, মফিজুল ইসলাম চাঁন, সাইফুল ইসলাম ও ১৯৮৮ ব্যাচের ছাত্র আব্দুল্লাহেল শাহীনসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাসগৃহ নির্মাণে অন্যদের সাথে আর্থিক সহায়তা প্রদান করেন এসোসিয়েশনের সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী ড. আব্দুল্লাহেল আল আমিন, সুইডেন প্রবাসী শাখাওয়াত হোসেন শামীম এবং ওমান প্রবাসী ফরিদা ইয়াসমিন শেফালী।
উল্লেখ্য, পেশাগত কারণে উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান বিপ্লব এবং সহ-সভাপতি নূরে আলম উপস্থিত থাকতে না পেরে আয়োজিত অনুষ্ঠানে বন্ধুসহ অন্যান্যদের শুভেচ্ছা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com