
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটা সৈকতে মহামারি করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামাল দিতে পর্যটকদের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু নাড়ির টানে বাড়ি ফেরা মানুষগুলো ঈদের প্রথম দিন থেকে সৈকতের বিভিন্ন পয়েন্টে বিচ্ছিন্নভাবে জড়ো হয়ে। বিভিন্ন স্পট থেকে সৈকতে নেমে পড়ে সমুদ্র গোসলে। হৈ-হুল্লোড়ে মেতে ওঠেন আগত দর্শণার্থীরা।
ঈদের দিন শুক্রবার ুিবকেল থেকে সৈকতে ওইসব মানুষ জড়ো হওয়ার পর মাইকিং করে বাড়ি ফিরিয়ে দিয়েছেন ট্যুরিস্ট্য পুলিশের সদস্যরা।
স্থানীয় সূত্রে জনা যায়, সৈকতে ভ্রমনে নিষেধাজ্ঞা থাকলেও দর্শনার্থীরা মোটরসাইকেল নিয়ে ভিড় করতে থাকলে ট্যুরিস্ট পুলিশ মাইকিং করে আগতদের নিজ গন্তব্যে ফেরৎ পাঠায়। শুক্রবার সন্ধ্যার আগ মূহুর্তে দর্শনার্থীরা নিজ গন্তেব্যে ফেরত গেছেন এবং ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বসানো হয় কড়া পাহারা।
কুয়াকাটায় ঘুরতে আসা মো: হাসান এ প্রতিবেদককে বলেন, তিনি ঢাকায় চাকরী করে ঈদের ছুটিতে বড়িতে আসেন। ঈদের নামাজ শেষে মোটরসাইকেলযোগে কুয়াকাটা আসেন। সৈকতে কিছুক্ষণ থাকার পর ট্যুরিস্ট পুলিশের মাইকিং শুনে উঠে এসেছি।
আরেক যুবক মেহেদী বলেন, ছুটিতে বাড়ি আসার পর তিন বন্ধু কুয়াকাটায় এসেছি। সৈকতে নেমে সমুদ্র গোসলের মুহুর্তেই ট্যুরিস্ট পুলিশ উঠে যেতে বলেন। এ জন্য দুঃখ করে বলেন, দীর্ঘদিন পর বাড়িতে আসে শুধু সমুদ্রের পানিতে পা ভিজিয়েই যেতে হবে বুঝতে পারিনি।
কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোসিয়েশ (কুটুম) সিনিয়র সহ-সভাপতি হোসাইন আমির গণমাধ্যমকে বলেন, ঈদের দিন থেকে নাড়ির টানে বাড়ি ফেরা কিছুসংখক মানুষ কুয়াকাটায় এসে সৈকতে নেমে পরেন। সবাই মোটরসাইকল নিয়ে এসেছে। কয়েকজনের সাথে কথা বলে জেনেছি তারা আশেপাশের এলাকার।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ বদরুল কবির সাংবাদিকদের বলেন, মহামারি করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামাল দিতে কুয়াকাটা সৈকতে পর্যটকদের নিষেধাজ্ঞা রয়েছে। শুক্রবার বিকেলের দিকে দর্শনার্থীরা সৈকতে নেমেছিলো। মাইকিং করে ৩০ মিনিটের মধ্যে নিজ গন্তব্যে ফেরত পাঠাতে সক্ষম হয়েছি। যারা এসেছিল তারা স্থানীয় ও পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার। বর্তমানে কুয়াকাটা সৈকতে কোন দর্শনার্থী নেই বলে তিনি জানান।